1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

পাইকগাছায় রাস মন্দিরের প্রতিমা ভাঙচুর

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : খুলনার পাইকগাছায় অবস্থিত পৌরসভা শিববাটী রাস মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় পূজারিরা সন্ধ্যা প্রদীপ জ্বালাতে গেলে বিষয়টি তাদের নজরে আসে বলে জানা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে মন্দির সংশ্লিষ্ট একজন বলেন, ‘সোমবার সন্ধ্যায় কয়েকজন নারী পৌরসভার শিববাটী রাস মন্দিরে পূজা দিতে গিয়ে মন্দিরের অভ্যন্তরে রাসপূজার প্রতিমা ভাঙচুর করা অবস্থায় দেখতে পান। বিষয়টি তারা পুরুষ সদস্যদের জানালে বিষয়টি পুলিশ, পূজা উদযাপন কমিটি ও স্থানীয় রাজনৈতিক দলের নেতাদের জানানো হয়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, ওসি, পাইকগাছা থানা পুলিশ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এ বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও ভীতি কাজ করছে। পূজারিরা দ্রুত প্রতিমা বিসর্জন দিয়ে দেবেন বলে পুলিশ ও প্রশাসনের প্রতিনিধিদের জানান।
তিনি জানান, ১৯৯৬ সাল থেকে বিভিন্ন মন্দিরের সমন্বয়ে রাসপূজা অনুষ্ঠিত হয়ে আসছিল। পূজার পর মন্দিরে প্রতিমা সংরক্ষণ করে প্রতিদিন সন্ধ্যা পূজা দেওয়া হয়। তবে কখনো এমন ঘটনা ঘটেনি।
এ ব্যাপারে মন্দির কমিটির নেতারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া সাংবাদিকদের বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত মন্দির কর্তৃপক্ষ থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।