1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

ফুলতলায় ইয়াবা ও গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

ফুলতলা (খুলনা) প্রতিনিধি : থানা পুলিশ সোমবার বেলা আড়াইটায় ফুলতলার জামিরা সড়কে ঢাকা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তালিকাভুক্ত মাদক কারবারি বিল্লাল হোসেন ওরফে কোপা বিল্লালকে গ্রেফতার করে। সে ওই হোটেল মালিক রাহাত আলি বিশ্বাসের পুত্র।
পুলিশ জানায়, গত শুক্রবার বিকালে পুলিশ দামোদর ঋষিপাড়া এলাকার শহিদ ড্্রাইভারের বাড়িতে অভিযান চালিয়ে ৪৪ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি রাজু ও টিটু গাজীকে গ্রেফতার করে। এ সময় অপর সহযোগি কোপা বিল্লাল কৌশলে পালিয়ে যায়। এ ব্যাপারে থানার এস আই শফিউজ্জামান বাদি হয়ে ফুলতলা থানায় মামলা করেন। ওই মামলায় সোমবার দুপুরে এসআই বিশ্বজিৎ তাকে গ্রেফতার করে। কোপা বিল্লালের বিরুদ্ধে থানায় ধর্ষণ, মাদক ও চুরিসহ অর্ধডজন মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।