1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

কালিয়ায় শ্রী শ্রী মৃত্যুঞ্জয় গোসাইয়ের বাৎসরিক মহোৎসব উদযাপিত

  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে
মোঃ মনিরুজ্জামান চৌধুরী, কালিয়া (নড়াইল) : নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী এলাকার কলাবাড়িয়া ইউনিয়নের কলাবাড়িয়া বোয়ালিয়ারচর ও কালিনগরে অবস্থিত শ্রী শ্রী হরিচাঁদ ও শ্রী শ্রী মৃত্যুঞ্জয় গোসাইয়ের স্মৃতিমন্দির প্রাঙ্গণে বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) বিকেলে মতুয়া সম্প্রদায়ের উদ্যোগে শ্রী শ্রী মৃত্যুঞ্জয় গোসাইয়ের বাৎসরিক মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ (৯৩) আসনের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী জননেতা বিশ্বাস জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক শেখ বুলবুল কবির, কলাবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শরীফ আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক মোল্ল্যা লিয়াকাত হোসেন (সানা) ও সাংগঠনিক সম্পাদক সিকদার বাবর আলী।
এছাড়া উপস্থিত ছিলেন কলাবাড়িয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ মনির শিকদার, সদস্য সচিব মোঃ রাসেল শেখ (আখের), থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ সাদী, সাবেক ইউপি সদস্য মোঃ শের আলী শেখ, মোঃ শাহজাহান শেখ, সাহান কাজী, নওশের বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে মতুয়া সম্প্রদায়ের সভাপতির বক্তব্যে বলা হয়, “বিশ্বাস জাহাঙ্গীর আলম দুর্দিনে আমাদের পাশে ছিলেন, আমাদের জান-মালের নিরাপত্তা দিয়েছেন এবং তাঁর বলিষ্ঠ নেতৃত্বে এলাকায় শান্তি ফিরে এসেছে। আমরা একজন যোগ্য নেতাকে পেয়েছি। আসন্ন নির্বাচনে সবাইকে ঘরে বসে না থেকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করার আহ্বান জানাই।”
তিনি আরও বলেন, হিন্দু, বৌদ্ধ ও মতুয়া সম্প্রদায়ের সকল ভক্তবৃন্দদের প্রতি অনুরোধ—যেখানেই অবস্থান করুন, সবাইকে একযোগে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।
মহোৎসব উপলক্ষে ভক্তবৃন্দ ঢোল ও বাদ্যযন্ত্র বাজিয়ে শ্রী শ্রী মৃত্যুঞ্জয় গোসাইকে প্রণাম জানান। শেষে শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।