1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

নড়াইলে ইয়াবাসহ মাদক কারবারী আটক

  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় সেনাবাহিনীর অভিযানে মাদক কারবারী আসলাম শেখ (৩৮)কে আটক করা হয়েছে। সেনা সদস্যরা আটককৃত ব্যক্তির কাছ থেকে ২৫০ পিস নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট, দুটি স্মার্টফোন এবং নগদ ৩৮ হাজার ৯২০ টাকা উদ্ধার করেন। পরবর্তীতে আটক ব্যক্তি ও জব্দকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়। আটক আসলাম শেখ গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার শংকরপাশা গ্রামের আজগর শেখের ছেলে। বুধবার (১৪ জানুয়ারি) লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) অজিত রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক মাদক কারবারিকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মাজহারুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। সেনা সদস্যরা লোহাগড়া উপজেলার টি-চর কালনা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আসলামকে আটক করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।