1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

পাইকগাছায় ৯ বছরের শিশু নিখোঁজ

  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছা উপজেলার সরল এলাকায় ৯ বছরের এক শিশু কন্যা নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজ শিশুটির নাম মোছাঃ ইফতিয়া সানজিদা (৯)। যে জীবন রহমান রানার কন্যা এবং সরল ৫ নং ওয়ার্ডের বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকাল আনুমানিক ৮ টার দিকে পাইকগাছা উপজেলার সরল দি রাইজিং স্কুল সংলগ্ন এলাকা থেকে শিশুটি নিখোঁজ হয় এরপর থেকে পরিবারের সদস্য আত্মীয় স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাননি।

পাইকগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে যার জিডি নাম্বার ৬৯২।

নিখোঁজ শিশুর দাদা মো. বজলুর রহমান জানান, শিশুটিকে দ্রুত উদ্ধারের জন্য তারা আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছেন। তিনি আরো বলেন কেউ যদি শিশুটির সন্ধান পেয়ে থাকেন বা কোন তথ্য জানতে পারেন তাহলে দ্রুত যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে। দাদা মো. বজলুর রহমান এর যোগাযোগ নং- ০১৭০৯০৯৩৫৪০।

এ বিষয়ে পাইকগাছা থানার এসআই (নিরস্ত্র) মো. আছলাম আলী শেখ সাংবাদিকদের জানান, নিখোঁজ সংক্রান্ত জিডি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। শিশুটিকে উদ্ধারের সম্ভাব্য সবদিক বিবেচনায় নিয়ে অনুসন্ধান কার্যক্রম চলছে বলে জানান তিনি।

এ ঘটনায় এলাকাবাসী সহ সর্বস্তরের মানুষ শিশুটিকে দ্রুত উদ্ধারের জন্য প্রশাসনের কার্যকর উদ্যোগ প্রত্যাশা করছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।