1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিনের শিক্ষক সংকট হত্যার উদ্দেশ্যে এসেছিল হামলাকারী, কাছে ছিল ‘একাধিক অস্ত্র’: ট্রাম্প সাগর-রুনি হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে, হাইকোর্টে অ্যাটর্নি জেনারেল প্রেসিডেন্টের দায়িত্ব বিপজ্জনক, আমি উদ্বিগ্ন কিন্তু খুব বেশি শঙ্কিত ন : ট্রাম্প যশোরের গর্ব: জুডো প্রতিযোগিতায় ইলার রৌপ্য, রিনার তাম্র জয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় মহানগর ছাত্রশিবিরের ‘হেল্প ডেস্ক’ মাদারীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকান ঘর নির্মাণের অভিযোগ বাগেরহাটে বন্ধু ধানের মাঠ দিবস অনুষ্ঠিত দশমিনায় আলু ক্ষেতে ইঁদুরের উপদ্রব ঠেকাতে অভিনব পাইপ ফাঁদ মঠবাড়িয়ায় ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

গোপালগঞ্জে স্বামী-স্ত্রীকে কুপিয়ে আহতের অভিযোগ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : গোপালগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে স্বামী-স্ত্রীকে কুপিয়ে ও পিটিয়ে আহতের অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের সোয়ানীপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
আহতদের স্বজনরা জানান, প্রায় ১২ বছর আগে সোয়ানীপাড়া গ্রামের ধলু পোদ্দারের কাছ থেকে একটি ডোবা জমি কিনেছিলেন কৃষক সমীর পোদ্দার ও কিশোর পোদ্দার। পরবর্তী সময়ে ওই ডোবা জমি ভরাট করে বসতবাড়ি নির্মাণ করে বসবাস করছিলেন সমীর পোদ্দার।
দুই বছর আগে ওই জমির পাশ দিয়ে রাস্তা নির্মাণ হলে প্রতিবেশী কিশোর পোদ্দার জমিটি দখল করার চেষ্টা শুরু করেন। এ নিয়ে আদালতে মামলা দায়ের করা হলে আদালত ওই জমিতে স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা জারি করেন।
গত বুধবার সন্ধ্যায় নিষেধাজ্ঞাপূর্ণ জমিতে কিশোর পোদ্দার ও তার লোকজন কাজ করতে গেলে সমীর পোদ্দারের স্ত্রী লিপিকা পোদ্দার তাদের বাধা দেন। এরপর সমীর পোদ্দার এসে বাধা দিলে কিশোর পোদ্দার ও তার সহযোগী বাবু পোদ্দার, বিকাশ পোদ্দার ও সনজিত পোদ্দার তাকে মারধর করেন।
একপর্যায়ে সমীরকে রামদা দিয়ে আঘাত করা হলে, তার স্ত্রী লিপিকা ঠেকাতে গিয়ে রামদার কোপে মারাত্মক আহত হন। পরে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করান।
বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আফজাল মোল্লা জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।