1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিক টুকুর স্ত্রী ও সাংবাদিক রিপন এর সুস্হতা কামনা মোরেলগঞ্জে তিনটি পুনঃখনন খালের উদ্ধোধন শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত‎ ঝিনাইদহে ট্রাক চাপায় নারীর মৃত্যু মোরেলগঞ্জে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্নাঢ্য শোভাযাত্রা মোরেলগঞ্জে ১৬ বছর ধরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পুলিশ ফাঁড়ি! প্রেমের প্রলোভনে ধর্ষণ ও অন্তরঙ্গ ছবি ছড়ানো যুবক আটক শরণখোলায় বাম্পার ফলনে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে তরমুজ মহেশপুরে উদ্বোধনের আড়াই বছরেও চালু হয়নি ২০ শয্যা হাসপাতালটি যশোরে আইনমন্ত্রীর কড়া বার্তা: বিচার ব্যবস্থায় আর অনৈতিকতা নয়

নির্বাচন উপলক্ষে ঝিনাইদহে পুলিশের নিরাপত্তা জোরদার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঝিনাইদহে পুলিশের বিশেষ টহল ও নিরাপত্তা জোরদারে মহড়া অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কে বসানো হয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে জেলা পুলিশের আয়োজনে শহরের বিভিন্ন মোড়ে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি করা হয়।
শহরের পায়রা চত্বর, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড, কেন্দ্রীয় বাস টার্মিনাল, হামদহ মোড়, আরাপপুর ও মডার্ন মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব চেকপোস্ট বসানো হয়েছে।
নির্বাচনের সময় যেকোনো ধরনের সহিংসতা, নাশকতা ও অবৈধ কর্মকাণ্ড রোধে এ টহল ও মহড়া অনুষ্ঠিত হয়।
এ সময় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা শহরে চলাচলরত কাগজপত্রবিহীন যানবাহন, অবৈধ যান ও সন্দেহজনক মোটরসাইকেলে তল্লাশি চালায়।
এ ব্যাপারে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন কালের কণ্ঠকে বলেন, আসন্ন সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে। এরই অংশ হিসেবে আমরা জেলা শহরে বিশেষ টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করেছি।
এ কার্যক্রম জেলার সব এলাকায় কার্যকর করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।