1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

ভবদহের পানিতে ভেসে গেল বোরো ধান, প্লাবিত ছয় গ্রাম

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ভবদহের অতিরিক্ত পানিতে ভেসে গেছে যশোরের মনিরামপুর উপজেলার ছয়টি গ্রাম। মৎস্য ঘেরের বেড়িবাঁধ ভেঙে দেড় হাজার বিঘার বেশি কৃষিজমি ও বোরো ধানের বীজতলা তলিয়ে গেছে। এতে প্রায় তিন হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে ভবদহ এলাকার সুজাতপুর পল্লীমঙ্গল মৎস্য ঘেরের দক্ষিণ পাশের বেড়িবাঁধ অতিরিক্ত পানির চাপে ভেঙে পড়ে।
এলাকাবাসী জানান, বোরো আবাদ নিশ্চিত করতে এক মাস ধরে ৪০টির বেশি সেচযন্ত্রে পানি নিষ্কাশনের ফলে ঘেরের পানির চাপ বেড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে মনিরামপুর উপজেলার সুজাতপুর, হাটগাছা ও কুলটিয়া এবং অভয়নগর উপজেলার মশিয়াহাটী, বেদভিটা ও বলারাবাদ গ্রাম প্লাবিত হয়। অনেক বাড়ির আঙিনা, পুকুর, মৎস্য ঘের ও সবজি ক্ষেত পানির নিচে চলে গেছে।
ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, সদ্য তৈরি করা বোরো ধানের বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় তারা চরম অনিশ্চয়তায় পড়েছেন।
কুলটিয়া গ্রামের ঘের মালিক স্বপন রায় ও তপন রায় জানান, বেড়িবাঁধ ভেঙে শত শত বিঘার মাছ ভেসে গিয়ে তাদের বড় আর্থিক ক্ষতি হয়েছে।
পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতা অনিল বিশ্বাস বলেন, ‘দ্রুত বেড়িবাঁধ সংস্কার ও ক্ষতিগ্রস্ত কৃষক-মৎস্যচাষিদের জরুরি সহায়তা না দিলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে।’
এদিকে আজ বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেন। তিনি ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা ও সহায়তার আশ্বাস দেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।