1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
দশমিনায় পান চাষী হিসাবে অমলের পান বরজেও সফলতা অর্জন জাল সনদে চাকরি: ৩৩০ কলেজ প্রভাষকের বিরুদ্ধে ব্যবস্থা আমরা যুদ্ধের প্রস্তুতি নিই যুদ্ধ করতে নয়, যুদ্ধ এড়াতে: সেনাপ্রধান খুলনায় সুখেন চন্দ্র হত্যা মামলায় একজনের যাবজ্জীবন হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ২৮ হাজার ছাড়িয়েছে ২৬ এপ্রিলের মধ্যে চালু হচ্ছে আদানির বন্ধ ইউনিট: বিদ্যুৎ বিভাগ আজ তালার পারকুমিরা গণহত্যা দিবস খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ ও মিছিল দিঘলিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত দিঘলিয়ায় বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

আইন ও সংবিধানের প্রতি শ্রদ্ধা জানিয়ে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ নেতার পদত্যাগ

  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: রাষ্ট্রীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য প্রকাশ করে দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের এক নেতা। বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয়ভাবে কার্যক্রম নিষিদ্ধ হওয়ার প্রেক্ষাপটে তিনি এ সিদ্ধান্ত নেন।
পদত্যাগকারী নেতা মো. সারাফত হোসেন খান, যিনি আশারত খান নামে পরিচিত। তিনি টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ড শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) দুপুরে ১২টায় টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।
বক্তব্যে তিনি বলেন, দেশের প্রচলিত আইন, সংবিধান ও রাষ্ট্রীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানানো একজন সচেতন নাগরিকের দায়িত্ব। সেই দায়বদ্ধতা থেকেই তিনি স্বেচ্ছায় দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও জানান, ভবিষ্যতেও তিনি আইন ও রাষ্ট্রীয় শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল থেকে জীবনযাপন করবেন। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।