1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
খোকসা বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী অনুষ্ঠিত ফুলতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু যশোরে ৬ কেজি গাঁজা ও ১৬টি গাঁজা গাছ উদ্ধার : আটক ২ ভাঙ্গায় নিহত একই পরিবারের ৪জনের বাড়িতে চলছে শোকের মাতম খোকসা ৮৭ টি প্রাথমিক বিদ্যালয় এর ৪৪ টি প্রধান শিক্ষক পদ শূন্য! উজিরপুরে সংখ্যালঘু পরিবারের শেষ সম্বল ভিটেমাটি দখলের অভিযোগ খুলনায় শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে ছাত্রদলের দোয়া ও রক্তদান কর্মসূচি দিঘলিয়ায় হাজারো মানুষের কর্মসংস্থানের বাতিঘর সাগর জুট স্পিনিং মিলস্ লি খুলনায় যুবককে কুপিয়ে হত্যা বেসরকারি হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা, ৮০ শতাংশ ছাড়ে মিলবে পরীক্ষা-নিরীক্ষা

কোটচাঁদপুরে আগুনে দু’টি ব্যবসা প্রতিষ্ঠা ভষ্মিভূত

  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ঝিনাইদহের কোটচাঁদপুর শহরের দু’টি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগে ভষ্মিভূত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। গ্যাস সিলিন্ডার থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। প্রত্যক্ষদর্শিরা জানায়, বাঁশ কাঠ ও টিন দিয়ে নির্মিত পাশাপাশি দুটি ব্যবসা প্রতিষ্ঠানের একটি ছিল চটের বস্তা ও পুরানো কাগজের দোকান অপরটি ফুসকা চটপটির দোকান। রাতে ব্যবসা প্রতিষ্ঠান দুটি বন্ধ থাকা অবস্থায় আশপাশের লোকজন চটের বস্তা ও পুরানো কাগজের দোকান থেকে ধোয়া বের হতে দেখে। এসময় ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে প্রতিষ্ঠান দুটি ভস্মিভূত হয়ে যায়। এ সময় পুরো শহর বিদ্যুৎ শূন্য হয়ে পড়ে। কোটচাঁদপুর ও মহেশপুরের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ২ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ আবুল হাসেম জানান, কাছাকাছি পানির ব্যবস্থা না থাকায় আগুন নেভাতে তাদেরকে বেগ পেতে হয়েছে। তিনি বলেন ব্যবসা প্রতিষ্ঠান দুটির ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫ লক্ষ টাকার মত হতে পারে। এসময় পুলিশ ও সেনাবাহিনী ফায়ার সার্ভিস কর্মীদের কাজের সহায়তা করেন। চটের বস্তা ও পুরানো কাগজের দোকান মালিক তৌহিদ অভিযোগ করেন- পরিকল্পিত ভাবে আমাদের দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে। গত দু’বছর আগেও একইভাবে রাতে আমার দোকানে আগুন ধরিয়ে দিলে পাশাপাশি চারটি দোকান আগুনে ভষ্মিভূত হয়ে যায়। সে বিচার প্রশাসন সহ স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে দিলেও তার প্রতিকার পাইনি। আজ আবারও আমার দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে। তিনি ব্যবসা কেন্দ্রিক দ্বন্দ্বে আরেক চটের বস্তা দোকানদারকে এই আগুনের ঘটনায় দোষারোপ করেন। আগুনে ভস্মিভূত চটপটি ও ফুসকা দোকানদার সাজ্জাদ হোসেন বলেন- গত দু বছরে দুইবার আগুন লেগেছে এখানে। কিভাবে আগুন লাগছে জানিনা। এবার আমি নিঃস্ব হয়ে গেছি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।