1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

দেবহাটায় ২ চোর আটক

  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১৭৮ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমান চুরির মালামালসহ ২জন আটক হয়েছে। এছাড়া অপর এক অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত আরেকজন আসামী আটক হয়েছে। এবিষয়ে পল্লী বিদ্যুতের দেবহাটা সাব জোনাল অফিসের ইনফোরসমেন্ট কোঅর্ডিনেটর মাহফুজা খাতুন বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-০৮, তাং-১৭/০১/২৬ ইং। পুলিশ সূত্র মতে, পুলিশ সুপার আরেফিন জুয়েল, বিপিএম এর সার্বিক দিকনির্দেশনায় দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে সংগীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ইং-১৭/০১/২০২৬ তারিখ বিকালের দিকে দেবহাটা থানার নওয়াপাড়া ইউপি এলাকাধীন কামিনিবসু গ্রাম এলাকা থেকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নওয়াপাড়া গ্রামের শহিদুল সরদারের ২ ছেলে রবিউল ইসলাম (২৮) ও রওনকুল ইসলাম (২৪) কে ১টি আবাসিক ১০ কেভিএ ট্রান্সফরমারের ৫০ (পঞ্চাশ) কেজি তামার কয়েল ও চোরাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, লোহার রড, সেফটি বেল্টসহ ২ জন চোর এবং একই তারিখ রাত সাড়ে ৯টার দিকে পারুলিয়া গ্রাম এলাকা থেকে সিআর পরোয়ানাভুক্ত দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের সানাউল্লাহ গাজীর ছেলে মোশারফ হোসেনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদেরকে ১৮ জানুয়ারী বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।