1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু যশোরে ৬ কেজি গাঁজা ও ১৬টি গাঁজা গাছ উদ্ধার : আটক ২ ভাঙ্গায় নিহত একই পরিবারের ৪জনের বাড়িতে চলছে শোকের মাতম খোকসা ৮৭ টি প্রাথমিক বিদ্যালয় এর ৪৪ টি প্রধান শিক্ষক পদ শূন্য! উজিরপুরে সংখ্যালঘু পরিবারের শেষ সম্বল ভিটেমাটি দখলের অভিযোগ খুলনায় শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে ছাত্রদলের দোয়া ও রক্তদান কর্মসূচি দিঘলিয়ায় হাজারো মানুষের কর্মসংস্থানের বাতিঘর সাগর জুট স্পিনিং মিলস্ লি খুলনায় যুবককে কুপিয়ে হত্যা বেসরকারি হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা, ৮০ শতাংশ ছাড়ে মিলবে পরীক্ষা-নিরীক্ষা ফোনালাপে নেতানিয়াহুকে ‘পাগল’ বললেন ট্রাম্প

মোল্লাহাটে দিনের বেলায় শিশুকে ভয় দেখিয়ে চুরি

  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ১৭০ বার পড়া হয়েছে

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় দিনের বেলায় এক প্রতিবেশীর ঘরে ঢুকে এক শিশুর মুখ চেপে ধরে ড্রয়ার ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক কিশোর জিজ্ঞাসাবাদে চুরির বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে ভিকটিম পরিবার।
ঘটনাটি উপজেলার নগরকান্দী গ্রামে সংঘটিত হয়। ভিকটিম পরিবারের গৃহকর্ত্রী ও বিড়ি শ্রমিক করুনা অভিযোগ করে বলেন, তিনি প্রতিদিনের মতো সোনালী বিড়ি কারখানায় কাজ শেষে গত ১৫ জানুয়ারি বৃহস্পতিবার বাড়ি ফিরে ড্রয়ারে রাখা ১০ হাজার টাকা ও স্বর্ণালংকার খুঁজে পাননি। বিষয়টি জানাজানি হলে তার শিশু পুত্র বায়জিদ (৮) জানায়, একই এলাকার রহমত (২২), ফাহিম (১৫) ও মিয়াদ (১৭) ঘরে ঢুকে টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।
অভিযোগে আরও বলা হয়, চুরির সময় শিশুটির মুখ চেপে ধরে তাকে ভয়ভীতি দেখানো হয় এবং ঘটনা গোপন রাখার জন্য প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় দুই কিশোরকে বাড়িতে এনে জিজ্ঞাসাবাদ করা হলে কিশোর ফাহিম চুরির বিষয়টি স্বীকার করে। তবে অভিযোগ অনুযায়ী, তার সহযোগী রহমত ঘটনাস্থলে এসে ওই দুই কিশোরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় ধাওয়ার মুখে পালাতে গিয়ে রহমত মাথায় আঘাত পান।
ভিকটিম পরিবার অভিযোগ করে জানায়, পরবর্তীতে ওই আঘাতকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে মামলা করার হুমকি দেওয়া হচ্ছে।
এ বিষয়ে মোল্লাহাট থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ভিকটিম পরিবার।

থানার পক্ষ থেকে বলা হয়েছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।