1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে দশম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা পাইকগাছায় ৩০০ টাকায় পেট্রোল, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ পরিবেশ রক্ষায় এস এম জিলানীর উদ্যোগ কোটালিপাড়ায় খালের কচুরিপানা পরিষ্কার ও বৃক্ষরোপণ যশোরে ভাইয়ের বিরুদ্ধে তিন বোনের সংবাদ সম্মেলন তালায় ৪টি গ্রামে গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ: জনমনে স্বস্তি খুলনা জেলার ঐতিহ্যের ১৪৪ বছর পূর্তিতে উদযাপিত হলো খুলনা দিবস মোরেলগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জন করতে পারলে দেশ সেবার দ্বায়িত্ব দেবে: গোলাম রসুল এমপি মোরেলগঞ্জে প্রতিবন্ধী দাখিল পরীক্ষার্থী হতে চায় প্রকৌশলী মঠবাড়িয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা

খুলনা-২ আসনে মহানগর বিএনপি’র প্রচারণা শুরু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ১৬৯ বার পড়া হয়েছে

নতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

ডেস্ক রিপোর্ট : খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী, সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, প্রিয় নেতা আজ সিলেট থেকে প্রচারণা শুরু করেছে। সারাদেশে ধানের শীষের নতুন যাত্রা শুরু হয়েছে। খুলনা মহানগর বিএনপি সেই যাত্রায় শামিল হয়েছে। ১৬ বছরের দু:শাসনমুক্ত বাংলাদেশ গড়ার আন্দোলনের সাথী এবং জুলাই আন্দোলনের নতুন বাংলাদেশ গড়ার যাত্রা শুরু হয়েছে। সেই যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় খুলনা মহানগর বিএনপি’র আয়োজনে খুলনা-২ আসনে ধানের শীষের লিফলেট বিতরণ ও প্রচারণার উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় নজরুল ইসলাম মঞ্জু আরও বলেন, বিগত স্বৈরাচারী শাসনামলে ভোটাররা সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। দীর্ঘদিন পর আসন্ন নির্বাচনে ভোটাররা শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে ভোট দিতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র, ভোটাধিকার ও বাকস্বাধীনতা পুনরুদ্ধারে শহীদ সহযোদ্ধাদের রক্তের ঋণ শোধ করতে হবে। আমাদের সহযোদ্ধারা যে রক্ত দিয়েছেন, সেই ত্যাগ বৃথা যেতে দেয়া হবে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এডভোকেট এস এম শফিকুল আলম মনা এবং পরিচালনা করেন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। এসময় খুলনা মহানগর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, জাফরউল্লাহ খান সাচ্চু, সৈয়দা নার্গিস আলী, খান রবিউল ইসলাম রবি, কাজী মো. রাশেদ, রেহানা ঈসা, আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, কেএম হুমায়ুন কবীর, আসাদুজ্জামান আসাদসহ মহানগর বিএনপি, থানা, ওয়ার্ড এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রচারণা ও লিফলেট বিতরণ নগরীর ফেরিঘাট মোড় থেকে শুরু করে পিকচার প্যালেস মোড় হয়ে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।