1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

ফুলতলায় সমবায়ীদের দিনব্যাপী প্রশিক্ষণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৯২ বার পড়া হয়েছে

ফুলতলা (খুলনা) প্রতিনিধি : ফুলতলা উপজেলা সমবায় অফিসের আয়োজনে সমবায় সমিতির টেকসই উন্নয়নে সমবায় ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষক ছিলেন খুলনা জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক রাধাকান্ত ঘোষ, ফুলতলা উপজেলা সমবায় অফিসার ফারহানা পারভীন, জেলা কার্যালয়ের পরিদর্শক শেখ মারুফ-উজ-জামান। অন্যান্যের মধ্যে প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, সমবায়ী উজ্জ্বল কুমার কুন্ডু, মোঃ কামরুজ্জামান, মহিতলাল মল্লিক, দীপ্তি মন্ডল, মোঃ রাসেল শেখ, মিল্টন শেখ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে উপজেলার ১২ টি সমবায় সমিতির ২৫ সমবায়ী অংশ গ্রহণ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।