ফুলতলা (খুলনা) প্রতিনিধি : ফুলতলার আব্দুল লতিফ মেমোরিয়াল হাই স্কুলের বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট প্রদর্শনী ও পিঠা মেলা ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার বেলা ১১ টায় স্কুল চত্বরে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুচি রানী সাহা। স্কুল পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি অধ্যাপক অধ্যাপক অহিদুজ্জামানের সভাপতি অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন প্রধান শিক্ষক গোলাম মোস্তফা। সহকারী প্রধান শিক্ষক আশরাফুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান, প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাহিদুল ইসলাম বিশ্বাস, শিক্ষক বিভাস রায়, জাহিদুল ইসলাম, আলতাফ হোসেন, জয়দেব সরকার, মোস্তাফিজুর রহমান, এইচ এম মাসুম প্রমুখ।