1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

ঝিনাইদহে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ঝিনাইদহের শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার সাধুখালি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সাধুখালী গ্রামের শহিদুল মাস্টারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল একই এলাকার নূর আলী ও বাদশার। বৃহস্পতিবার সকালে নূর আলী ও বাদশার লোকজন ওই জমি দখল নিতে গেলে শহিদুল মাস্টারের পক্ষের লোকজন বাধা দেন।
এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতাল ও শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শৈলকুপা থানার ওসি হুমায়ন কবির মোল্লা কালের কণ্ঠকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।