1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

ফুলতলায় দাড়িপাল্লার ভোটকেন্দ্রের এজেন্টদের কর্মশালা

  • প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

ফুলতলা (খুলনা) প্রতিনিধি : খুলনা-৫ আসনের ১১ দলীয় নির্বাচনী জোট মনোনীত প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোটকেন্দ্রের পোলিং এজেন্টদের এক কর্মশালা রোববার বিকালে আইপিএস অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী অধ্যক্ষ গাওসুল আযম হাদী, কর্মপরিষদ সদস্য মাষ্টার শেখ সিরাজুল ইসলাম। সেক্রেটারী মাওলানা সাইফুল হাসান খাঁনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খানজাহান আলী থানা আমীর ডাঃ সৈয়দ হাসান মাহমুদ টিটো, ফুলতলার নায়েবে আমীর মাওলানা শেখ ওবায়দুল্লাহ, ফুলতলা উপজেলা কর্মপরিষদ সদস্য ড. আঃ আজিজুল হক, শেখ মোঃ আলাউদ্দিন, ফুলতলা ইউনিয়ন আমীর মাষ্টার মফিজুল ইসলাম, সেক্রেটারী হাফেজ গাজী আলামিন, দামোদর ইউনিয়ন আমীর ইঞ্জিঃ শাব্বির আহমদ, সেক্রেটারী মাওলানা মুস্তাফিজুর রহমান, জামিরা ইউনিয়ন আমীর মোঃ শরিফুল ইসলাম, সেক্রেটারী মাষ্টার মিজানুর রহমান, মাশরুর হোসেন, উপজেলা ছাত্রশিবির সভাপতি আঃ রহিম খাঁন, সেক্রেটারী মুজাহিদুল ইসলাম প্রমুখ। এসময় বক্তারা আগামী নির্বাচনে পোলিং এজেন্টদের দৃঢ়তার সাথে দ্বায়িত্ব পালনের আহ্বান জানান যাতে কোন পক্ষ কেন্দ্রে জাল ভোট, ব্যালট পেপার ছিনতাইসহ কোন ধরণের বিশৃঙ্খলা করতে না পারে। এদিকে সন্ধ্যায় সাড়ে ৬টায় ফুলতলা ইউনিয়নের ঢাকুরিয়া গ্রামের দাড়িপাল্লা প্রতীকের ইউনিট কার্যালয় উদ্বোধন করা হয়। হাফেজ সোহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী অধ্যক্ষ গাওসুল আযম হাদী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম মোল্যা, মাস্টার মফিজুল ইসলাম, আঃ সাত্তার গাজী, জুলহাস মোল্যা, রাসেল সরদার, রাসেল মোল্যা প্রমুখ। পরে সন্ধ্যা সাড়ে ৭টায় যুগ্নিপাশা গ্রামে এক উঠান বৈঠক মাওঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী অধ্যক্ষ গাওসুল আযম হাদী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহ-সভাপতি আলী আকবর মোড়ল, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম মোল্যা, মাস্টার মফিজুল ইসলাম প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।