1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

খুলনা -৬ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী আবুল কালাম আজাদ জয়ী

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

পাইকগাছা প্রতিনিধি : নিরাপত্তা অটুট বেষ্টনী ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে
খুলনা – ৬ (কয়রা-পাইকগাছা) আসনে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ২৬ হাজার ১৪ ভোটের ব্যবধানে খুলনা-৬ আসনে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার সংসদ সদস্য প্রার্থী আবুল কালাম আজাদ বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। প্রাপ্ত ফলাফলে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লক্ষ ৫০ হাজার ৭২৪ ভোট। অপরদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষের প্রার্থী এসএম মনিরুল হাসান বাপ্পীর প্রাপ্ত ১ লক্ষ ২৪ হাজার ৭১০ভোট। ১২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দুই উপজেলার ১৫৫টি কেন্দ্রে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত নির্বাচনে সাধারণ ভোটাররা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে উৎসবমূখর পরিবেশে স্ব স্ব পছন্দের প্রার্থীকে প্রদান করেন। ছোটখাটো দুই একটি বিচ্ছিন্ন ঘটন ছাড়া সবকটি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন করেন সংশ্লিষ্টরা। নির্বাচন শেষে প্রাপ্ত ফলাফল অনুযায়ী খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এসএম মনিরুল হাসান বাপ্পী কে পরাজিত করে জামায়াতের মাওলানা আবুল কালাম আজাদ বেসরকারি ভাবে খুলনা -৬ ( কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে। এ আসনে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। অন্যান্য প্রার্থীদের রয়েছেন জাতীয় পার্টির লাঙ্গল মোস্তফা কামাল জাহাঙ্গীর, ইসলামি আন্দোলনের হাতপাখা আসাদুল্লাহ আল গালিব ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কাস্তে প্রশান্ত কুমার মন্ডল। এদিকে গণভোটে বিপুল ভোটের ব্যবধানে হ্যাঁ জয়যুক্ত হয়েছে বলে জানা গেছে। এ বিজয় জনগণের উল্লেখ করে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে সকলকে সাথে নিয়ে অবহেলিত এ জনপদে পাইকগাছা কয়রা’র উন্নয়নের প্রত্যয় ব্যক্ত করে আলহাজ্ব আবুল কালাম আজাদ দলীয় নেতাকর্মী সহ জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সকলের সহযোগীতায় একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পেরেছি জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।