1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

দাকোপে ব্যবসায়ীকে অচেতন করে টাকা নিয়ে গেছে দূর্বৃত্তরা

  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি : দাকোপে ব্যবসায়ীকে অচেতন করে টাকা নিয়ে গেছে দূর্বৃত্তরা। ঘটনার পর ভুক্তভোগীকে উদ্ধার করে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী এবং তার স্বজনরা জানাই, সাতক্ষিরা জেলার তালা থানার কলাগাছি গ্রামের মৃঃ মতিরাম মন্ডলের পুত্র নিমাই মন্ডল (৫০) শনিবার দাকোপের আড়াখালী এলাকায় আত্নীয় দিনো মন্ডলের বাড়ীতে আসার পথে এ ঘটনার শিকার হয়েছেন। তিনি বরইতলা খেয়াপার হয়ে বেলা ১২ টার দিকে তিলডাঙ্গা ইউনিয়নের বিনাপানি স্কুল সংলগ্ন ব্রীজের নিকট পৌছালে মোটর সাইকেল যোগে আসা দু’যুবক তার মুখে অচেতন করার নেশা জাতীয় দ্রব্য দিয়ে চেপে ধরে। তাৎক্ষনিক তিনি অচেতন হয়ে পড়লে কাছে থাকা ব্যাগ নিয়ে দূর্বৃত্তরা চম্পট দেয়। ব্যাগে নগত ৩০ হাজার ৪ শ’ টাকা ও অন্যান্য জিনিসপত্র ছিল বলে জানা গেছে। পরবর্তীতে খবর পেয়ে আত্নীয়রা তাঁকে উদ্ধার করে দাকোপ উপজেলা হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি অপষ্ট ভাবে কথা বলছেন। জানা গেছে পেশায় মুদি ব্যবসায়ী নিমাই মন্ডল আত্নীয় বাড়ী থেকে ঘুরে গিয়ে কপিলমুনি থেকে ব্যবসার মালামাল কেনার লক্ষে টাকা নিয়ে আসছিলেন। ধারনা করা হচ্ছে দূর্বৃত্তরা খেয়াঘাট থেকে তাকে অনুসরন করে এসে এমন ঘটনা ঘটিয়ে চলে যায়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।