1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

নড়াগাতীতে বিশ্বাস জাহাঙ্গীর আলমের পিতৃভিটায় ফুলেল শুভেচ্ছার ঢল

  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে
কালিয়া প্রতিনিধি : সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনে ধানের শীষ প্রতীকে ভূমিধস বিজয় অর্জনের পর জননেতা আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম-এর পিতৃভিটা নড়াগাতীর খাশিয়াল এলাকায় নেমে আসে শুভেচ্ছা ও ভালোবাসার ঢল।
১৩ ও ১৪ ফেব্রুয়ারি ২০২৬—এই দুই দিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত নড়াইল-১ আসনের বিভিন্ন শ্রেণি ও পেশার হাজারো মানুষ ফুল, মালা ও শুভেচ্ছা বার্তা নিয়ে ছুটে আসেন তার পিতৃভিটায়। বারবার নির্বাচিত সফল সভাপতি, নড়াইল জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম ও তার স্বপরিবারকে ফুলের গালিচায় সিক্ত করেন আগত শুভানুধ্যায়ীরা।
ফুলেল শুভেচ্ছা, স্লোগান ও আবেগঘন মুহূর্তে উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা। বিজয়ের আনন্দ ভাগাভাগি করতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিত্ব, পেশাজীবী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
এ সময় বিশ্বাস জাহাঙ্গীর আলমের সুযোগ্য ভাই ও কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বিশ্বাস আসজাদুর রহমান মিঠু আবেগাপ্লুত কণ্ঠে বলেন,
“নড়াইল-১ আসনের সর্বস্তরের মানুষের যে বিপুল ভালোবাসা ও আস্থা আমরা পেয়েছি, তাতে আমাদের পরিবার গভীরভাবে কৃতজ্ঞ। আপনাদের বিশ্বাসে অর্পিত দায়িত্ব যেন যথাযথভাবে পালন করতে পারি—সেজন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
তিনি আরও বলেন,
“ইনশাআল্লাহ, জনগণের সঙ্গে দেওয়া প্রতিটি অঙ্গীকার আমরা রক্ষা করব এবং নড়াইল-১ আসনকে একটি উন্নয়নসমৃদ্ধ, শান্তিপূর্ণ ও মডেল আসনে রূপান্তর করতে আমরা বদ্ধপরিকর।”
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।