1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

রুদ্ধশ্বাস জয়ে লঙ্কানদের হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ নারী এ দল উদীয়মান এশিয়া কাপে দারুণ শুরু করেছে। ব্যাঙ্ককের টার্ডথাই ক্রিকেট গ্রাউন্ডে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে তারা ৪ রানের ব্যবধানে জয় তুলে নিয়েছে।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ১১৫ রানে অলআউট হয়। ওপেনিং জুটিতে ইশমা তানজিম ও শামীমা সুলতানা ভালো সূচনা এনে দেন, পাওয়ারপ্লের ৬ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ৪৮ রান তোলেন।
ইশমা তানজিম ২৫ বলে ৩০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, আর শারমিন সুলতানা করেন ২৯ রান। শামীমা সুলতানা ১৭ ও রুবাইয়া হায়দার ১১ রান যোগ করলেও মিডল অর্ডার ব্যাটাররা বড় স্কোর গড়তে ব্যর্থ হন। শেষ ১৪ ওভারে মাত্র ৬৭ রান যোগ করে ৯ উইকেট হারায় দল।
জবাবে শ্রীলঙ্কা শুরুতে ভালোই এগোচ্ছিল। প্রথম ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৭ রান তুলে হানসিমা করুনারত্নে দলকে জয়ের পথেই রাখেন। কিন্তু নিয়মিত উইকেট হারানোয় চাপে পড়ে যায় তারা। ৫২ রানে তৃতীয় উইকেট পড়ার পর পরের দুই উইকেট মাত্র ১৩ রানের ব্যবধানে হারায় লঙ্কানরা।
এরপর আমা কাঞ্চনা ও নিশানসালা ষষ্ঠ উইকেটে ৩০ রানের জুটি গড়ে লড়াই চালিয়ে যান। শেষ ২ ওভারে জয়ের জন্য ২১ রান দরকার ছিল, কিন্তু তারা ১৬ রানের বেশি করতে পারেনি। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১১১ রানে থামে শ্রীলঙ্কা।
বাংলাদেশের বোলারদের মধ্যে সানজিদা আক্তার মেঘলা ৩ উইকেট নিয়ে সেরা পারফর্মার হন। ফাহিমা খাতুন ও লতা মন্ডল দুজনই ২টি করে উইকেট শিকার করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।