1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

নড়াইল-১ “ঐক্যই আমাদের শক্তি, বিভেদ নয়: নব নির্বাচিত এমপি বিশ্বাস জাহাঙ্গীর

  • প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৯২ বার পড়া হয়েছে

কালিয়া প্রতিনিধি : নড়াইল-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়নের প্রত্যয়ে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি ’২৬) ঢাকা রওয়ানা হওয়ার প্রাক্কালে নড়াগাতীর খাশিয়ালস্থ নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ বার্তা দেন।
এ সময় তিনি বলেন, “নড়াইল-১ আসনের জনগণ আমাকে যে আস্থা, ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, তার মর্যাদা রক্ষা করা আমার প্রথম দায়িত্ব। আমি প্রতিদান দিতে চাই কথায় নয়, কাজে। এ আসনের প্রতিটি মানুষ—জাতি, ধর্ম, বর্ণ ও রাজনৈতিক মতভেদ নির্বিশেষে—আমার আপনজন। আমি সবার প্রতিনিধি হিসেবেই দায়িত্ব পালন করবো।”
তিনি আরও বলেন, “নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। নির্বাচন শেষ, এখন সময় একসঙ্গে পথ চলার। হিংসা-বিদ্বেষ, দ্বন্দ্ব-কলহ ও ভুল বোঝাবুঝি পেছনে ফেলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। নড়াইল-১-কে একটি শান্তিপূর্ণ, আধুনিক ও মডেল আসনে পরিণত করাই হবে আমাদের সম্মিলিত লক্ষ্য।”
উন্নয়ন পরিকল্পনার বিষয়ে তিনি উল্লেখ করেন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের ক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়া হবে। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, যুবসমাজের দক্ষতা বৃদ্ধি এবং নারীর ক্ষমতায়নে বিশেষ উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। “ঐক্যই আমাদের শক্তি, বিভেদ নয়”—এ কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “আমরা কেউ কারও প্রতিপক্ষ নই; বরং একে অপরের পরিপূরক। সমৃদ্ধ নড়াইল গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
মতবিনিময় সভায় উপস্থিত নেতা-কর্মীরা তাঁর শান্তি ও উন্নয়নমুখী বক্তব্যকে স্বাগত জানান। তারা বলেন, নির্বাচনের পর এমন সম্প্রীতির বার্তা এলাকাবাসীর মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে এবং উন্নয়নের গতিকে ত্বরান্বিত করবে। তারা নবনির্বাচিত এমপিকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সবশেষে বিশ্বাস জাহাঙ্গীর আলম নড়াইল-১-এর সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করে বলেন, “জনগণের প্রত্যাশা পূরণই হবে আমার রাজনীতির মূল লক্ষ্য। একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী নড়াইল গড়াই আমাদের লক্ষ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।