1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

শরণখোলা প্রেসক্লাবে নব-নির্বাচিত এমপি আব্দুল আলীমের মতবিনিময়

  • প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

শরণখোলা আঞ্চলিক অফিস : বাগেরহাট-৪ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম বলেছেন, আমি কোনো একটি দলের এমপি হয়ে থাকতে চাই না,আমি সবার প্রতিনিধি। দল-মত নির্বিশেষে জনগণকে সঙ্গে নিয়েই এ জনপদের উন্নয়ন এগিয়ে নিতে চাই। সবার অংশগ্রহণ নিশ্চিত করে মোরেলগঞ্জ ও শরণখোলার সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। রবিবার সকাল ১১টায় শরণখোলা প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি শেখ মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, সহসভাপতি নজরুল ইসলাম আকন, সাবেক সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক সাবেরা ঝর্ণা, সাংবাদিক হিমেল প্রমূখ। বক্তব্যে সাংবাদিকরা এলাকার বিভিন্ন সমস্যা, সুন্দরবনে বনদস্যুেদর তান্ডব, অবকাঠামো উন্নয়ন, নদীভাঙন, যোগাযোগব্যবস্থা ও নাগরিক সেবার বিষয়গুলো তুলে ধরেন। এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রফিকুল ইসলাম কবির, সেক্রেটারি মাওলানা মোঃ মোস্তফা আমিন, মাওলানা ওবায়দুল ইসলাম এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মুহাম্মদ ছরোয়ার হোসাইন বাদলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে নবনির্বাচিত সংসদ সদস্যকে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানান প্রেসক্লাবের সভাপতি শেখ মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেনসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।