1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

দশমিনায় খোলা বন্ধের দোলায় আওয়ামী লীগের কার্যালয়

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৮ বার পড়া হয়েছে

দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর দশমিনা উপজেলায় গতকাল সোমবার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কার্যালয় খোলার ৪ ঘন্টা পরেই আবার বন্ধ করে দেয়া হয়। উপজেলার নলখোলা বন্দরে অবস্থিত কার্যালয়টি কয়েকজন নেতা-কর্মী সকালে এসে অফিস খুলে দোয়া মোনাজাত শেষে শ্লোগান দিয়ে অফিস থেকে বের হয়। এই খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখার পর উপজেলা ছাত্রদলের একদল কর্মী আওয়ামী লীগ কার্যালয় এসে লোহার গেটটি তালাবদ্ধ করে দেয়। আওয়ামী লীগের অফিসটি প্রায় ১৮ মাস ধরে বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানায়,সোমবার সকালে দিকে ্উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হাওলাদার ও সরকারী এআরটি কলেজের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহাগ প্যাদার নেতৃত্বে একদল কর্মী অফিসের তালা খুলে কার্যালয়ে প্রবেশ করে দোয়া মোনাজাত করেন। অফিস খোলার ছবি ফেসবুকে পোষ্ট করার ৪ ঘন্টা পর উপজেলা ছাত্রদলের একদল কর্মী এসে অফিসটি ভাংচুর করে তালা ঝুলিয়ে দেয়। তবে উপজেলায় কোন রাজনৈতিক উত্তেজনা দেখা যায়নি। উপজেলায় সার্বিক পরিস্থতি শান্ত রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।