1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

জনগণের আস্থা অর্জনে পুলিশকে দ্রুত সংস্কারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশসহ সকল শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে। আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানদের সাথে বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় মন্ত্রী উল্লেখ করেন যে, প্রায় দীর্ঘ দেড় যুগ পর একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে দেশে রাজনৈতিক সরকার গঠিত হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর এই পরিবর্তনের ফলে সরকারের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি। সেই প্রত্যাশা পূরণে নির্বাচনি ইশতেহার দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি। বিশেষ করে পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে গণতান্ত্রিক সংস্কারের জন্য অগ্রাধিকার ভিত্তিতে কাজ শুরুর নির্দেশ দেন তিনি।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানসমূহের পুনর্গঠন ও নৈতিকতা উন্নয়নের মাধ্যমে মানুষের আস্থা ফেরানোই এখন মূল চ্যালেঞ্জ। এ লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় জনবল নিয়োগের বিষয়টিও আলোচনায় আসে। মন্ত্রী জানান, প্রয়োজনীয় বাজেট মঞ্জুরির জন্য অর্থ মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করা হবে এবং নতুন জনবল নিয়োগের মাধ্যমে লক্ষ্য অর্জনে সমন্বিত প্রচেষ্টা চালানো হবে।
আইনশৃঙ্খলা বাহিনীর আধুনিকায়নের বিষয়ে মন্ত্রী বলেন, একটি সঠিক ও যুগোপযোগী পরিকল্পনার মাধ্যমেই স্থায়ী উন্নয়ন সম্ভব। এ সময় তিনি উপস্থিত বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানদের নিকট থেকে সুনির্দিষ্ট পরামর্শ ও সুপারিশমালা তৈরির নির্দেশ দেন। এই সুপারিশমালার ভিত্তিতেই সংস্কারের অগ্রাধিকার তালিকা চূড়ান্ত করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
উক্ত মতবিনিময় সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. দেলোয়ার হোসেন, আইজিপি বাহারুল আলম বিপিএম-সহ বিভিন্ন সংস্থার প্রধানগণ ও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।