1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

নড়াইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

নড়াইল প্রতিনিধি : নড়াইলের রূপগঞ্জ বাজারে রমজানের প্রথম দিনেই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান পরিচালনা করেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অপরাধে ২ জন ফল ও ১ জন সবজি ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে ফিরোজ ফল ভান্ডারকে ৫ হাজার, আলম ফল ভান্ডারকে ১ হাজার এবং আমির হামজা সবজি ভান্ডারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নড়াইলের সহকারী পরিচালক শামীম হাসান বলেন, পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের দাম সহনশীল রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়ে তিনি বলেন, একই প্রতিষ্ঠান একই ধরনের অপরাধ পুনরায় করলে তাকে আরোও অধিক জরিমানা করা হবে। অভিযান পরিচালনাকালে নড়াইল রিপোর্টাার্স ইউনিটি’র সভাপতি হুমায়ুন কবীর রিন্টু , সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক মলয় নন্দী , সাংবাদিক আসাদুর রহমান, সাংবাদকি তাহের মোল্যা সহ অনেকে উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।