1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন চিকিৎসকের যোগদান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

পাইকগাছা প্রতিনিধি : দীর্ঘদিন পর খুলনার পাইকগাছা ৫০ শয্যা হাসপাতালে এক সঙ্গে ৮ জন চিকিৎসক যোগদান করলেন। ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুবর রহমানের নিকট তারা আনুষ্ঠানিকভাবে এই যোগদানপত্র হস্তান্তর করেন। যোগদানকৃত চিকিৎসকরা হলেন, সহকারী সার্জন ডা. মো. তানভীর আহমেদ, ডা. ফখরুদ্দিন আহমেদ, ডা. নয়ন কুমার সরকার, ডা. অর্ণব ঘোষ, ডা. প্রান্ত সরদার, ডা. মো. আবু জাফর, ডা. ইমরান হোসেন ও সহকারী ডেন্টাল সার্জন ডা. আখি দাস‌। অনুষ্ঠানে ডা. মো. মাহবুবর রহমান নতুন চিকিৎসকদের স্বাগত ও ফুলেল শুভেচ্ছা জানান এবং সততার সাথে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান। তিনি বলেন এক দিনে ৮ জন চিকিৎসকদের এই যোগদানের ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দীর্ঘ দিনের যে সংকট ছিল তা থেকে মুক্তি পাবে এ অঞ্চলের মানুষ। আশা করা যাচ্ছে, চিকিৎসা সেবার মান আরও বৃদ্ধি পাবে এবং রোগীরা আরও উন্নত সেবা পাবেন। এসময় জুনিয়র কনসালটেন্ট গাইনী বিশেষজ্ঞ ডা. সুজন কুমার সরকার, আরএমও ডা. সঞ্জয় কুমার মন্ডল, মেডিকেল অফিসার রোগ নিয়ন্ত্রণ ডা. শাকিলা আফরোজ সহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ, এ হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসক ও পর্যাপ্ত জনবল সংকটের কারণে এলাকার মানুষের স্বাস্থ্য সেবা মারাত্মক ভাবে বিঘ্নিত হয়ে আসছিল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।