1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

ফকিরহাটে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা প্রদান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রূয়ারি) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারকে তিন বান ঢেউটিন, ৯হাজার টাকার চেক ও শুকনা খাবার দেয়া হয়েছে। জানা যায়, মঙ্গলবার (১৭ ফেব্রূয়ারি) সন্ধ্যায় ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের মৌভোগ পশ্চিমপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দিনমুজুর ইসরাফিল শেখের বসতঘর পুড়ে যায়। এতে পরিবারটি ঘরবাড়ি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে চরম দুর্ভোগে পড়ে। বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুনসহ অন্যান্যরা। এই সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন, প্রাকৃতিক দুর্যোগ বা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সবসময় রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সে লক্ষ্যে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।