1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

ফকিরহাটে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

ফকিরহাট প্রতিনিধি: নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও সরবরাহ স্বাভাবিক রাখতে বাগেরহাট জেলার ফকিরহাট বাজারে বিশেষ টাস্কফোর্স অভিযান চালিয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
সূত্র জানায়, জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে সজল স্টোর, ফাইম স্টোর ও রফিকুল ফল ভান্ডার অ্যান্ড কনফেকশনারিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৪৩ ধারায় এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের বাগেরহাট কার্যালয়ের সহকারী পরিচালক শরিফা সুলতানা। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে অনিয়ম না করার অঙ্গীকার করে।
অভিযানকালে বাজারের বিভিন্ন দোকানে পণ্যের মূল্যতালিকা দৃশ্যমান স্থানে টানানো, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, ক্রয় ভাউচার সংরক্ষণ, নকল ও ভেজাল পণ্য বিক্রি থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারি না করার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়।
এ সময় বাংলাদেশ আনসার বাহিনীর একটি দল অভিযানে সহযোগিতা করে।
ভোক্তা অধিদপ্তরের বাগেরহাট কার্যালয়ের সহকারী পরিচালক শরিফা সুলতানা জানান, জনস্বার্থে বাজার তদারকির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।