1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

মাহে রমজানকে স্বাগত জানিয়ে টুঙ্গিপাড়ায় খাদেমুল ইসলাম ইমাম পরিষদের মিছিল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২২০ বার পড়া হয়েছে
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় খাদেমুল ইসলাম ইমাম পরিষদ উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে পাটগাতি বাসস্ট্যান্ড জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সভাপতি মাওলানা মোহাম্মাদুল্লাহ ও সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমানসহ নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে এবং অসাধু ব্যবসায়ীদের সব ধরনের সিন্ডিকেট ভেঙে দিয়ে সুষ্ঠু, স্বচ্ছ ও পরিকল্পিত বাজারব্যবস্থা গড়ে তুলতে হবে।

তারা আরও বলেন, শ্রমিক, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ যেন স্বস্তির সঙ্গে সিয়াম পালন করতে পারেন, সে জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।