1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

মোংলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে
মোংলা প্রতিনিধি : মোংলায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে মোংলা উপজেলা প্রশাসন। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে ৫ জন ব্যবসায়ীকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় মোংলার কাচা বাজার, কলা বাজার সহ বিভিন্ন আড়তে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,  নিত্যপ্রয়োজনীয় পণ্যের নির্ধারিত মূল্যের অতিরিক্ত দাম আদায়, মূল্যতালিকা সংরক্ষণ না করার অভিযোগে অভিযান চালানো হয়। এসময় রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অযৌক্তিকভাবে বৃদ্ধি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ও স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ৫টি পৃথক মামলায় ৫ জন ব্যবসায়ীকে মোট ৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফ জানান, রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষার্থে মোংলা থানা পুলিশের একটি টিম সহযোগিতা করে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।