1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর হুঁশিয়ারি এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে
কালিয়া  প্রতিনিধি : মাহে রমজানের পবিত্রতা রক্ষা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখতে কালিয়া ও নড়াগাতী এলাকায় কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন নড়াইল-১ (৯৩) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, মাহে রমজান সংযম, আত্মশুদ্ধি ও মানবিকতার মাস। এ মাসের ধর্মীয় পরিবেশ ও পবিত্রতা রক্ষা করা প্রত্যেক মুসলমানের নৈতিক দায়িত্ব। বিশেষ করে কালিয়া উপজেলা ও নড়াগাতী এলাকার বাজার, হোটেল ও রেস্টুরেন্ট মালিকদের প্রতি তিনি দিনের বেলায় খোলা খাবারের দোকান পরিচালনায় সংযম প্রদর্শনের আহ্বান জানান।
তিনি বলেন, “রমজানের মর্যাদা অক্ষুণ্ন রাখা সবার দায়িত্ব। ব্যবসায়ী সমাজকে ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।”
দ্রব্যমূল্যের বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, প্রতি বছর রমজান এলেই কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দেন, যা সাধারণ মানুষের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তিনি ব্যবসায়ীদের এ ধরনের অনৈতিক কাজ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে হুঁশিয়ারি দেন, “কেউ যদি কৃত্রিম সংকট সৃষ্টি বা অযৌক্তিক মূল্যবৃদ্ধির সঙ্গে জড়িত থাকেন, তবে তাকে কঠোরভাবে আইনের আওতায় আনা হবে।”
তিনি আরও জানান, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছে এবং কালিয়া ও নড়াগাতী এলাকার বাজারগুলোতে নজরদারি আরও জোরদার করা হবে।
পরিশেষে বিশ্বাস জাহাঙ্গীর আলম মানবিক আবেদন জানিয়ে বলেন, “রমজান সহমর্মিতা ও ত্যাগের শিক্ষা দেয়। বিশ্বের বিভিন্ন দেশে রোজার সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো হয়। আমাদেরও উচিত সাধারণ মানুষের কথা চিন্তা করে বাজার স্থিতিশীল রাখা।”
তিনি আশা প্রকাশ করেন, প্রশাসন, ব্যবসায়ী ও সর্বস্তরের মানুষের সহযোগিতায় নড়াইল সদর আংশিক,  কালিয়া ও নড়াগাতীতে শান্তিপূর্ণ ও স্বস্তিদায়ক পরিবেশে মাহে রমজান পালন সম্ভব হবে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।