1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

রাজনৈতিক বিবেচনায় ফ্যামিলি কার্ড দেওয়া হবে না : সমাজকল্যাণ মন্ত্রী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : রাজনৈতিক বিবেচনায় এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে না বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী জানান, রাজনৈতিক বিবেচনায় এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে না। এছাড়া ফ্যামিলি কার্ড বিতরণের ক্ষেত্রে কোনো মধ্যস্বত্বভোগীও থাকবে না।
ফ্যামিলি কার্ড দেওয়া হলে চলমান ভাতাগুলো অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন জাহিদ হোসেন।
কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ সাংবাদিকদের বলেন, আমরা কত দ্রুততম সময়ের মধ্যে এই ফ্যামিলি কার্ড স্টার্ট করতে পারি, এটি নিয়ে আজকের মিটিং ছিল। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা চেষ্টা করছি আগামী এই ঈদের আগেই আমরা পাইলট বেসিসে ফ্যামিলি কার্ড ওপেন করা যায় এবং কতটুকু করা যায়, কত দ্রুত করা যায়, সংখ্যায় কি হবে— এ নিয়ে আমরা বোধহয় দুই এক দিনের মধ্যে ফাইনাল করব।
প্রথমে হতদরিদ্রদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে জানিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, সুনির্দিষ্টভাবে কোন জেলায় কতজনকে দেওয়া হবে সেটা আমরা এখনো ঠিক করিনি। তবে বোধহয় কিছু আগেই এরিয়া আমাদের ফিক্সড করা আছে, আগে একটা সার্ভে করা আছে। ওই রিপোর্টটা আমার কাছে নেই, যে বেশ কয়েকটা জেলাতেই কিছু উপজেলাকে আগেই নির্দিষ্ট করা আছে।
ফ্যামিলি কার্ডের ভেতরে কি কি সুবিধা থাকবে জানতে চাইলে তিনি বলেন, এর ভেতরে সম্ভবত আমরা চেষ্টা করছি, ক্যাশ টাকা দেব, স্পেশালি মহিলাদের।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।