1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

কালিয়া ও নড়াগাতীর হাট-বাজারে ভেজাল ও অস্বাস্থ্যকর ইফতারির ছড়াছড়ি

  • প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে
কালিয়া প্রতিনিধি: পবিত্র মাহে রমজানকে ঘিরে নড়াইল জেলার কালিয়া উপজেলা ও নড়াগাতী এলাকার বিভিন্ন হাট-বাজারে বসেছে বাহারি ইফতারির পসরা। জিলাপি, বেগুনি, পিয়াজু, ছোলা, হালিম, চপসহ নানা মুখরোচক খাবার রোজাদারদের আকৃষ্ট করলেও এর বড় একটি অংশ তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে—এমন অভিযোগ উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে।
সরেজমিনে দেখা যায়, অনেক দোকানে খোলা জায়গায় ধুলাবালির মধ্যে ইফতার সামগ্রী প্রস্তুত ও সংরক্ষণ করা হচ্ছে। ব্যবহৃত হচ্ছে একই তেল বারবার, যা কালচে ও দুর্গন্ধযুক্ত। অনেক বিক্রেতা খাবার ঢেকে রাখার ন্যূনতম ব্যবস্থা না রেখেই বিক্রি করছেন। এছাড়া কিছু ক্ষেত্রে নিম্নমানের ও ভেজাল উপকরণ ব্যবহারের অভিযোগও রয়েছে।
সচেতন ক্রেতারা জানান, বাহারি রং ও কম দামের প্রলোভনে না জেনে-না বুঝেই অনেক রোজাদার এসব খাবার কিনছেন। ফলে ডায়রিয়া, খাদ্যে বিষক্রিয়া, পেটের পীড়া ও গ্যাস্ট্রিকসহ নানা স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। স্থানীয় চিকিৎসকদের মতে, দীর্ঘসময় খোলা পরিবেশে রাখা খাবার এবং বারবার ব্যবহৃত তেলে ভাজা ইফতারি স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।
এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করা প্রয়োজন। বিশেষ করে ইফতার সামগ্রী প্রস্তুত ও বিক্রির ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানা বাধ্যতামূলক করতে হবে।
রোজাদারদের উদ্দেশ্যে সচেতন মহল পরামর্শ দিয়েছেন—ইফতারি কেনার সময় পরিষ্কার-পরিচ্ছন্নতা, তেলের মান ও খাবার সংরক্ষণের অবস্থা যাচাই করে নেওয়ার। প্রয়োজনে ঘরে তৈরি খাবারকেই অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
পবিত্র রমজানে রোজা রাখার পাশাপাশি সুস্থতা রক্ষা করাও জরুরি। তাই জনস্বাস্থ্য সুরক্ষায় প্রশাসন ও ব্যবসায়ীদের পাশাপাশি সচেতনতার দায়িত্ব নিতে হবে ক্রেতাদেরও—এমনটাই মনে করছেন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।