1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

পাইকগাছা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছা উপজেলায় উপজেলা পূজা উদযাপন পরিষদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বাতিখালী হরিতলা কেন্দ্রীয় পূজা মন্দির প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কৃষ্ণ পদ মন্ডলের সভাপতিত্বে এবং সদস্য সচিব হিমাদ্রী শেখর দে’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট প্রশান্ত কুমার মন্ডল, পৌরসভা পূজা পরিষদের সহ-সভাপতি ও বাতিখালী কেন্দ্রীয় মন্দিরের সভাপতি গৌতম কুমার মন্ডল, প্রভাষক রবীন্দ্র নাথ কর্মকার, মুকুন্দ বিহারী মন্ডল, সঞ্জয় মজুমদার, তারক মজুমদার, কিনু পাল, শিবানন্দ রায়, কৃষ্ণ রায়, শিবপদ সরদার, প্রদীপ কুমার মন্ডল, কিরণ ঢালী, বিপুল সরদার, মনোজিত মন্ডল, সনাতন মন্ডল, শান্ত মন্ডল, তুষার কান্তি মন্ডল, সেবানন্দ মন্ডল, দ্বিজেন্দ্র নাথ মন্ডল, শিব সরদার, নটবর মন্ডল, স্বপন কুমার মন্ডল, সাধন বিশ্বাস, তপন কুমার ঘোষ, দিপংকর মন্ডল, বিপুল কুমার সরদার, অভিজিৎ দে, সহদেব মন্ডল, কার্তিক চন্দ্র দাশ ও সুস্মিতা চক্রবর্তী প্রমুখ।

সভায় বক্তারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা জানান, উপজেলার ১০টি ইউনিয়নের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে শিগগিরই সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এসময় আগত নেতৃবৃন্দ সনাতনী সম্প্রদায়ের ঐক্য, শৃঙ্খলা ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। সভা শেষে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।