1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বটিয়াঘাটায় আ’লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পমাল্য অর্পণ কালিয়া ও নড়াগাতীর হাট-বাজারে ভেজাল ও অস্বাস্থ্যকর ইফতারির ছড়াছড়ি আগৈলঝাড়ার বাগধায় ইটসোলিং কাজে জমির মালিকদের বাধার মুখে কাজ বন্ধ কুষ্টিয়ার কুমারখালীতে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে পেঁয়াজের বীজ চাষ মন্ত্রী হয়ে প্রথমবার যশোরে অনিন্দ্য ইসলাম, ফুলেল শুভেচ্ছায় সিক্ত পাইকগাছা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফকিরহাটে মানসা কালী মন্দিরের কমিটি গঠন নড়াইল-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীকে গণ সংবর্ধনা চাঁদখালী ইউপি চেয়ারম্যান ও মেম্বরের বিরুদ্ধে ভূয়া ওয়ারেশ সনদ প্রদানের অভিযোগ

বটিয়াঘাটায় আ’লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পমাল্য অর্পণ

  • প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

বটিয়াঘাটা প্রতিনিধি : খুলনার বটিয়াঘাটায় স্থানীয় বাংলাদেশ আওয়ামী লীগ-এর দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা-এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে একটি সংক্ষিপ্ত কর্মসূচি পালন করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোরে বটিয়াঘাটা সদর বাজারে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। একই সঙ্গে কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি স্থাপন করে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। কর্মসূচি চলাকালে উপস্থিত নেতাকর্মীরা মুখে মাস্ক পরিহিত থাকায় তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। এ বিষয়ে বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ জানান, ভোর রাতে কে বা কাহারা উপজেলা আওয়ামী লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন করেছে। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি, তবে আওয়ামী লীগ অফিসে কোন পতাকা টানানো ছিলো না। ঘটনার সাথে কারা জড়িত তা উদঘটানের চেষ্টা করছি। স্থানীয়দের মতে, জাতীয় দিবস কিংবা বিশেষ রাজনৈতিক প্রেক্ষাপটকে সামনে রেখে এ ধরনের কর্মসূচি পালিত হয়ে থাকে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট