1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরিশাল সমিতির আলোচনা সভা

  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে ঐতিহ্যবাহী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, খুলনার উদ্যোগে এক আলোচনা সভা এবং ভাষা শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অদ্য বিকেল চারটায় খুলনা মহানগরীর  ডালমিল মোড়স্থ হক নার্সিংহোমের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানমালায় সভাপতিত্ব করেন সমিতির ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা: নুরুল হক ফকির। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্মপরিচালক মো:  ফিরোজ আলম খান। নির্ধারিত আলোচক ছিলেন ডিস্ট্রিক্ট আনসার  এডজুটেন্ট (অব:) বীর মুক্তিযোদ্ধা কাজী মতিয়ার রহমান,  এডভোকেট মুফতি শহিদুল ইসলাম এবং খুলনা কলেজিয়েট স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ আবুল কালাম।
সমিতির সাধারণ সম্পাদক রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন – কেডিএ’র  সাবেক প্ল্যানিং অফিসার  ইঞ্জিনিয়ার কাজী এনায়েত হোসেন, মো: হুমায়ুন কবীর বালি,  আব্দুস সালাম মোল্লা,  হুমায়ুন কবীর খান, প্রকৌশলী মাহবুবুর রহমান শামীম, নগরীর ১৯ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী মিজানুর রহমান, অ্যাডভোকেট আল আমিন রাকিব,মজিবর রহমান বাবুল, মো: দেলোয়ার হোসেন দুলাল, সরদার মোশাররফ হোসেন, আমিনুল ইসলাম,  কাজী জাহিদ প্রমূখ।
বক্তারা ৫২’র ভাষা আন্দোলনের পটভূমির উদ্ধৃতি দিয়ে  ৭১ এ জাতির স্বাধীনতা যুদ্ধ ও ২৪ এ স্বৈরাচার বিরোধী জুলাই বিপ্লব এর বিস্তারিত তুলে ধরেন। প্রধান অতিথি বলেন,  বাঙালি জাতির আন্দোলন সংগ্রামের ইতিহাস বর্তমান ও পরবর্তী প্রজন্মের কাছে নির্ভুল ভাবে উপস্থাপন আমাদের নৈতিক দায়িত্ব। ভাষা শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন  সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মুজিবর রহমান খন্দকার।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।