1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

বিসিবির প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেন হাবিবুল বাশার

  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক : বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর দুই বছরের চুক্তি চলতি মাসেই শেষ হচ্ছে। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত বোর্ডকে আগেই জানিয়েছিলেন। এরপর থেকেই নতুন প্রধান নির্বাচক খুঁজছিল বিসিবি।
সেই প্রক্রিয়ায় শেষ পর্যন্ত অভিজ্ঞ সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের ওপরই আস্থা রাখল বোর্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন প্রধান নির্বাচক হয়েছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। রোববার (২২ ফেব্রুয়ারি) নতুন প্রধান নির্বাচকের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বিসিবি।
এর আগে তিনি ২০১৬ সাল থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ পুরুষ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি নারী জাতীয় দলের নির্বাচক হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে পুরুষ দলের নির্বাচক প্যানেল থেকে অব্যাহতি পেলেও ক্রিকেট প্রশাসনে সক্রিয় ছিলেন বাশার। বর্তমানে তিনি বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রোগ্রাম কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।
দীর্ঘ অভিজ্ঞতা ও ক্রিকেট–জ্ঞানকে বিবেচনায় নিয়েই তাকে আবারও নির্বাচক প্যানেলে ফিরিয়ে আনল বিসিবি। তার নেতৃত্বে জাতীয় দলের নির্বাচনী কার্যক্রমে নতুন গতি আসবে বলেই আশা করছে বোর্ড।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।