1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে বিভাগীয় সমন্বয় কমিটির সভা বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ হলেও দেশে বেড়েছে সামান্য: জ্বালানি মন্ত্রী আবারও যেকোনো মুহূর্তে শুরু হবে যুদ্ধ: ইরান শিশুকে অপহরণ করে হত্যা: দুজনের যাবজ্জীবন, একজনের ১৪ বছরের কারাদণ্ড ব্যবসায়ীদের প্ল্যাটফর্ম হিসেবে এফবিসিসিআইকে শক্তিশালী করার উদ্যোগ : বাণিজ্যমন্ত্রী নড়াইলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা দশমিনায় আঙ্গুর চাষে কৃষি উদ্যোক্তা আকরামের নতুন চমক বটিয়াঘাটা বিএনপি নেতার মায়ের দাফন সম্পন্ন সাতক্ষীরায় কদর বেড়েছে কাঁচা টক আমের খুলনা কেন্দ্রীয় খাদ্য গুদাম হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের জরুরি আলোচনা সভা

সিটি প্রশাসকদের কড়া নির্দেশ প্রধানমন্ত্রীর

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : দেশের সিটি কর্পোরেশনগুলোতে নবনিযুক্ত প্রশাসকরা প্রধানমন্ত্রী এবং সরকারের উচ্চপর্যায়ের মন্ত্রীদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। ছয়টি সিটি কর্পোরেশনের প্রশাসকরা প্রথমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করেন। এরপর তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে মিলিত হন।
সাক্ষাৎ শেষে সিলেটের প্রশাসক এম এ কাইয়ুম জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি আধুনিক ও বাসযোগ্য নগরী গড়ার লক্ষ্যে ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ (সবুজ ও পরিচ্ছন্ন শহর) ধারণাটি দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। বিশেষ করে মশক নিধন, নিরবচ্ছিন্ন পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ব্যাপক হারে বৃক্ষরোপণের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে বলেছেন তিনি। আগামী ৬ মাসের মধ্যে একটি পরিচ্ছন্ন ও সবুজ নগরী গড়ে তোলার জন্য একটি কার্যকর কর্মপরিকল্পনা জমা দিতে প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী নিজেই সিটি কর্পোরেশনের কাজের অগ্রগতি দেখতে বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন বলে জানিয়েছেন। একই সাথে সিটি কর্পোরেশনের উন্নয়ন কর্মকাণ্ডের বাস্তব চিত্র এবং কাজের অগ্রগতি সরাসরি পর্যবেক্ষণ করতে মাঠ পর্যায়ে পরিদর্শনে যাবেন তারেক রহমান।
প্রশাসকরা জানিয়েছেন, স্থানীয় সরকার মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তারা ইতোমধ্যেই এই ৬ মাসের বিশেষ পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছেন। জনভোগান্তি কমিয়ে একটি স্বচ্ছ ও সুন্দর নগরী উপহার দিতে তারা বদ্ধপরিকর।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।