1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

খুলনায় অবৈধ টিসিবি পণ্যসহ গোডাউন সিলগালা, জরিমানা

  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : রমজান মাস উপলক্ষে বাজার মূল্য পর্যবেক্ষণ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং ভোক্তা হয়রানি রোধে খুলনা মহানগরীর খালিশপুর ও সোনাডাঙ্গা থানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন ও র‌্যাব।
অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান এবং বয়রা বাজারে অবৈধভাবে মজুদকৃত টিসিবি পণ্য উদ্ধার করে একটি গোডাউন সিলগালা করা হয়।
গতকাল মঙ্গলবার এ অভিযানে নগরীর বয়রা বাজারের আবুল কালাম স্টোরের গোডাউন থেকে বিপুল পরিমাণ টিসিবি পণ্য উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত পণ্যের মধ্যে ৪০ কেজি খেজুর, ২০০ কেজি মসুর ডাল, ১০০ কেজি ছোলা ও ১০৮ লিটার ভোজ্য তেল ছিল।
অভিযানকালে খালিশপুর বিআরটিসি রোডের সোনালী ফ্লাওয়ার মিলে অবস্থিত মিল্লাত সেমাই ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা এবং চিত্রালী বাজারের বৈশাখী সেমাই ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের উদ্যোগে এবং র‌্যাব-৬ ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা খাতুন, নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিয়াঙ্কা রানী কুন্ডু, র‌্যাব-৬ এর উপ-অধিনায়ক মেজর নাজমুল ইসলাম, বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) মো. তারিকুল ইসলাম সুমন, বিএসটিআই (মেট্রোলজি) পরিদর্শক হাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা খাতুন জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রন করতে জেলা প্রশাসনের উদ্যোগে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।