1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

ঘুষ-দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা: বিশ্বাস জাহাঙ্গীর

  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে
মোঃ মনিরুজ্জামান চৌধুরী, কালিয়া : নড়াইলের কালিয়া উপজেলায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় ঘুষ-দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন নড়াইল-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “ঘুষ লেনদেনের সাথে কেউ জড়িত থাকলে কোনো ছাড় দেওয়া হবে না। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৪টায় কালিয়া উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বিশেষভাবে সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষবাণিজ্য বন্ধে কঠোর মনোভাব ব্যক্ত করেন। একই সঙ্গে মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের ঘোষণা দেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিন্নাতুল ইসলাম। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) রবিন হালদার, ওসি ইদ্রিস আলী, ওসি আব্দুর রহিম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
সভায় বক্তারা আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের সেবা সহজীকরণের ওপর গুরুত্বারোপ করেন। সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, “জনগণের আস্থা অর্জন করতে হলে প্রশাসনকে দুর্নীতিমুক্ত হতে হবে। কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না।”
সভা শেষে উপস্থিত সবার সম্মিলিত প্রচেষ্টায় দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।