1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

টুঙ্গিপাড়ায় ৬০ জেলের মাঝে বকনা বাছুর বিতরণ দেশীয় মাছ ও শামুক সংরক্ষণে অনন্য উদ্যোগ

  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৩৪ বার পড়া হয়েছে
​টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ ​গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দেশীয় প্রজাতির মাছ ও শামুক রক্ষায় নিবন্ধিত প্রান্তিক জেলেদের বিকল্প কর্মসংস্থানের আওতায় বকনা বাছুর বিতরণ করা হয়েছে। দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প এর অর্থায়নে এবং উপজেলা মৎস্য দপ্তরের ব্যবস্থাপনায় বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে এই কর্মসূচি বাস্তবায়িত হয়।
​উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে ৬০ জন জেলের প্রত্যেকের হাতে গড়ে ৬৫ কেজি ওজনের একটি করে স্বাস্থ্যবান বকনা বাছুর তুলে দেন অতিথিবৃন্দ।

প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জেলেরা যেন শুধুমাত্র মাছ ধরার ওপর নির্ভরশীল না থাকেন, সেজন্যই এই উদ্যোগ। বিশেষ করে মাছের প্রজনন মৌসুমে যখন নদীতে মাছ ধরা নিষিদ্ধ থাকে, তখন অভাবের তাড়নায় জেলেরা যেন মাছ বা শামুক নিধন না করেন, তা নিশ্চিত করতে এই বিকল্প আয়ের সুযোগ করে দেওয়া হয়েছে। বাছুরগুলো লালন পালনের মাধ্যমে জেলেরা দুগ্ধ উৎপাদন ও বিক্রয় করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবেন।

​টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জহিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, উপ-প্রকল্প পরিচালক মোঃ খায়রুল ইসলাম, টুঙ্গিপাড়া থানার অফিসার ইন চার্জ (ওসি), মোঃ আইয়ুব আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রকাশ বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম,
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, এছাড়াও উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

​উপকারভোগী জেলেরা সরকারের এই সহায়তা পেয়ে আনন্দ প্রকাশ করেছেন। তারা জানান, মাছ ধরার পাশাপাশি গবাদি পশু পালন তাদের সংসারে বাড়তি আয়ের যোগান দেবে। এতে করে নিষিদ্ধ সময়ে মাছ ধরা থেকে বিরত থাকা তাদের জন্য সহজ হবে এবং জীবনযাত্রার মান উন্নত হবে। # সফিক শিমুল মোবা: ০১৯১৪৪৭৪৭৮১

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।