1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

নড়াগাতীর মূলশ্রীতে ৫০ বছরের ঐতিহ্যবাহী ইফতার আয়োজন

  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে
কালিয়া প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার অন্তর্গত মূলশ্রী গ্রামে অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে পবিত্র মাহে রমজান উপলক্ষে ঐতিহ্যবাহী ইফতার আয়োজন অনুষ্ঠিত হয়ে আসছে। প্রায় ৫০ বছরেরও বেশি সময় ধরে টানা রোজার ত্রিশ দিন গ্রামবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ আয়োজন পরিচালিত হচ্ছে।
রমজান মাসজুড়ে প্রতিদিন বিকেলে গ্রামের ছোট-বড় সবাই একত্রিত হয়ে ইফতারে অংশ নেন। ইফতারকে কেন্দ্র করে পুরো গ্রামজুড়ে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ। ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি এ আয়োজন গ্রামবাসীর মাঝে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে তোলে।
মূলশ্রী গ্রামের বাসিন্দা ও পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মল্লিক মাহমুদুল ইসলাম বলেন, “এই ইফতার আয়োজন আমাদের পূর্বপুরুষদের সময় থেকে চলে আসছে। রমজান মাস এলেই মাসব্যাপী এ আয়োজন গ্রামের মানুষের মাঝে আনন্দ ও উৎসবের আমেজ সৃষ্টি করে। সকলের অংশগ্রহণে এ ঐতিহ্য আজও টিকে আছে, যা সত্যিই প্রশংসনীয়।”
গ্রামবাসীর সম্মিলিত উদ্যোগ ও আন্তরিক প্রচেষ্টায় মূলশ্রী গ্রামের এ ব্যতিক্রমধর্মী আয়োজন স্থানীয়ভাবে ব্যাপক সাড়া জাগিয়েছে এবং সামাজিক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।