1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

সুন্দরবন সুরক্ষায় পাইকগাছায় ইয়ুথ ফোরামের মানববন্ধন

  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

পাইকগাছা প্রতিনিধি : ইয়ুথ ফর দি সুন্দরবন পাইকগাছা উপজেলা শাখার পক্ষ থেকে সুন্দরবন দিবস-২৬ পালন করা হয়েছে। উক্ত দিবস উপলক্ষ্যে ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদে খুলনা-০৬ (কয়রা-পাইকগাছা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম কে পাইকগাছা ইয়ুথ ফোরামের সভাপতি মো. রাকিবুল ইসলাম ও সদস্য আ. সামাদ ইয়ুথদের নিজ হাতে তৈরী সুন্দরবন সুরক্ষার বার্তা সম্মেলিত ব্যাগ উপহার দিয়েছেন। এরপর ইয়ুথরা হ্যান্ড পেইন্টিং করে সুন্দরবন সুরক্ষার বার্তা প্রকাশ করে৷ সকালে পাইকগাছা উপজেলা চত্বর, পৌরসভা, ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ সময়ে কাপড়ের ফেস্টুন টানানো হয়। এছাড়া ইয়ুথদের হাতে তৈরী পলিথিনের বিকল্প হিসেবে মুদি দোকানে কাগজের ঠোঙ্গা ও লিফলেট বিতরণ করা হয়। এছাড়া সুন্দরবন সুরক্ষায় উপজেলা পরিষদ গেটে পাইকগাছা ইয়ুথ ফোরামের সদস্যরা জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধিতে মানববন্ধনে সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয় ভাবে পালন করার জোর দাবী জানিয়ে সুন্দরবন সুরক্ষার উপর গুরুত্বআরপ করেন ইয়ুথ ফোরামের সদস্যবৃন্দ। উপস্থিত ছিলেন সভাপতি মো. রাকিবুল ইসলাম সহ- সভাপতি ছন্দা সুলতানা, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, দপ্তর সম্পাদক তানিয়া সুলতানা, শিক্ষা সম্পাদক নাজমুন নাহার ইতি, মিডিয়া সম্পাদক তানজিলা আফরিন, প্রচার সম্পাদক আ. সামাদ ও কার্যকরী সদস্য অলিফা সুলতানা, সুইটি হাসনাত, রুমানা পারভীন, মনোয়ার হুসাইন, অর্পিতা সরকার প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।