1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

অভিযানে গিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক গুলিবিদ্ধ

  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : রাজধানীর সায়দাবাদ এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক পরিদর্শক আহত হয়েছেন। আজ সোমবার বেলা ১২টার দিকে সায়দাবাদ বাস টার্মিনালের পেছনে রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ সিদ্দিকুর রহমানকে (৪০) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মহানগর দক্ষিণের খিলগাঁও জোনে কর্মরত।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মহানগর দক্ষিণের উপপরিচালক মো. রাজিউর রহমান জানান, ঢাকা দক্ষিণের সাতটি ইউনিট আজ সকালে মাদকবিরোধী অভিযানে বের হয়। প্রথমে দয়াগঞ্জ এলাকায় অভিযান শেষ করে তারা সায়দাবাদ বাস টার্মিনালের পেছনের রেললাইন এলাকায় যায়।
সেখানে কয়েকজন মাদক কারবারিকে শনাক্ত করে পরিদর্শক সিদ্দিকুর রহমান তাদের একজনকে জাপটে ধরেন। এ সময় ওই মাদক কারবারি পকেট থেকে পিস্তল বের করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। একটি গুলি সিদ্দিকুরের বাঁ পায়ে লেগে বেরিয়ে যায়। তিনি মাটিতে লুটিয়ে পড়লে সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।
উপপরিচালক রাজিউর রহমান আরও জানান, যে মাদক কারবারি গুলি ছুড়েছে, তার নাম মাসুম বলে জানা গেছে।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, সিদ্দিকুরের বাঁ পায়ে গুলি লেগে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।