1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
কুয়েত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছে, আজ সোমবার সকালে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ক্রুদের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে, তাঁদের অবস্থা স্থিতিশীল।
এর আগে আজ কুয়েতের আকাশে একটি আমেরিকান এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়। প্রাথমিক প্রতিবেদনে ধারণা করা হচ্ছে, ভুলক্রমে সেটিকে ভূপাতিত করা হয়ে থাকতে পারে।
কুয়েত সেনাবাহিনীর অফিশিয়াল ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে বলা হয়েছে, ‘প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, আজ সকালে কয়েকটি মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে, তবে তাদের ক্রুদের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।’
তিনি জানিয়েছেন, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে তল্লাশি ও উদ্ধার কার্যক্রম শুরু করেছে, যার মাধ্যমে ক্রুদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে তাদের স্বাস্থ্যের অবস্থা পরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদানের জন্য। তিনি উল্লেখ করেছেন যে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল।’
সরকারি মুখপাত্র আরও জানিয়েছেন, ঘটনা-সংক্রান্ত পরিস্থিতি নিয়ে বন্ধুত্বপূর্ণ মার্কিন বাহিনীর সঙ্গে সরাসরি সমন্বয় করা হয়েছে এবং যৌথ প্রযুক্তিগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি নিশ্চিত করেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার কারণ নির্ধারণের জন্য অনুসন্ধান কার্যক্রম পর্যবেক্ষণ করছে এবং এ-সংক্রান্ত তথ্য শুধু অফিশিয়াল সূত্র থেকে সংগ্রহ করার আহ্বান জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।