1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

খুলনায় দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি : জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন খুলনার যৌথ আয়োজনে “দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সোমবার এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আ. স. ম. জামশেদ খোন্দকার। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মহীউদ্দিন মজুমদার।

সেমিনারে সমাজের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিবর্গ, ইমাম-মোয়াজ্জিন, মাদ্রাসার প্রিন্সিপাল, ব্যবসায়ী, মডেল মসজিদের ইমাম ও কেয়ারটেকাররা উপস্থিত ছিলেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মুফতি মুফাসসির মাহমুদুল হাসান।

শেষে মেট্রোপলিটন মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মো. ওবাইদুল্লাহ দোয়া ও মোনাজাত পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।