1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

পাইকগাছায় জমি দখলের চেষ্টা, প্রতিবেশীর হুমকি ও পাকা স্থাপনা নির্মাণ

  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাড়ী ০৯ নং ওয়ার্ডে জমি দখল ও হুমকির ঘটনা এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। গোতম সরকার নামে এক ব্যক্তির ক্রয়কৃত জমিতে পাকা স্থাপনা নির্মাণ করছেন স্থানীয় প্রতিবেশী মো. মুজিবর রহমান গাজী। ছেলে গোলাম রাব্বানীর শেল্টারে গোতম সরকারের জমিতে পাকা স্থাপনা তৈরিতে খবর পেয়ে গোতম সরকার উপস্থিত হয়ে বাধা দিলে তাকে অকথ্য ভাষায় গালাগাল, মারধর ও খুন-জখমের হুমকি দেয় মুজিবর রহমান। এছাড়াও স্থানীয়দের ভয় দেখিয়ে মামলা নথিভুক্ত করার হুমকি দেওয়া হয়েছে ইতিমধ্যে থানায় অভিযোগ করেন স্থানীয়দের নামে।

প্রতিবেশীরা জানান, ইতোপূর্বে দখলবাজরা গোতম সরকারের জমিতে মাটি কাটা, ক্ষতিসাধনসহ অন্যান্য প্রতিবেশীর জমি থেকে মাটি কাটা ও বিভিন্ন সময় হুমকি ধামকি দেন। এসবের প্রতিবাদ করায় প্রতিবেশীদের কয়েকজনের নামে থানায় অভিযোগ করেন মুজিবর রহমান। এই ধরনের আচরণ শুধু এক ব্যক্তির সম্পত্তি সমস্যাই নয়, পুরো এলাকায় সামাজিক অশান্তি ও নিরাপত্তাহীনতা তৈরি করছে। স্থানীয়রা আরও বলছেন, দখলবাজদের এমন দম্ভপূর্ণ আচরণ এলাকার শান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দাঁড়িয়েছে।

গোতম সরকার অবিলম্বে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি প্রশাসনের কাছে দাবি করেছেন, তাঁর জমিতে আর কোনো অবৈধ নির্মাণ না করার ব্যবস্থা নেওয়া হোক এবং নিজ ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হোক। তিনি আরও বলেন, প্রতিবেশীর দখলবাজ আচরণ নিয়ন্ত্রণ করা না হলে ভবিষ্যতে বড় ধরনের সংঘর্ষ বা প্রাণহানির ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

পাইকগাছা থানার এসআই নুর আলম সোমবার (২ মার্চ) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি উভয় পক্ষকে ডেকে এবং স্থানীয়দের উপস্থিতিতে জমি মাপার নির্দেশ দেন। তিনি জানান, যদি কেউ অবৈধভাবে প্রতিবেশীর জমির ওপর পাকা স্থাপনা তৈরি করেন, আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।