1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

ফকিরহাটে প্রাইভেটকারের ধাক্কায় মটরসাইকেল আরোহী নিহত

  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেটকারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রূপসা-বাগেরহাট পুরাতন সড়কের ফকিরহাট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কৌশিক দেবনাথ ফকিরহাট উপজেলার ব্রাহ্মণরাকদিয়া এলাকার কৃষ্ণপদ দেবনাথের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কৌশিক দেবনাথ মোটরসাইকেলযোগে বাড়ি থেকে ফকিরহাট বাজারের দিকে আসছিলেন। ঘটনাস্থলে এসে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সাথে সাজোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী কৌশিক গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই প্রাইভেটকারটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত কৌশিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খুলনা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফকিরহাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. শাহাজাহান মিয়া বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, দুর্ঘটনার বিষয়টি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। পালিয়ে যাওয়া প্রাইভেটকারটি শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।