1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০১ জুন ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া হরিণ জীবিত উদ্ধার

  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : সুন্দরবনে হরিণ শিকারীদের ফাঁদে আটকা পড়া একটি হরিণ উদ্ধার করে তা আবার সেই বনেই অবমুক্ত করেছে বন বিভাগের সদস্যরা। ঘটনাটি ঘটেছে খুলনা রেঞ্জের হায়াতখালী বন টহল অধিনস্থ কেয়াবুনি খাল এলাকায়। জানা গেছে সোমবার (২ মার্চ) সকাল ১০ টার দিকে হায়াতখালী বন টহল ফাঁড়ির স্টাফরা ঐ বনের এলাকায় ফুট পেট্রোলিং এর মাধ্যমে অভিযান পরিচালনা করেন। এ সময় গহীন বনে হরিণ শিকারীদের ফাঁদে আটকা পড়া অবস্থায় ১ টি হরিণ দেখতে পায়। তাৎক্ষণিক হরিণটি ফাঁদ হতে জীবত উদ্ধার করে তা আবার ঐ বনেই অবমুক্ত করা হয়েছে। হায়াতখালী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা পিন্টু বাড়ৈ জানান, উদ্ধারকৃত হরিণটি গর্ভবতি ছিল। হরিণ উদ্ধার করতে পেরে খুবই ভাল লেগেছে। তিনি আরও জানান এই অভিযানে ২৭ টি হরিণ ধরার ছিটকি ফাঁদ জব্দ কনে ধ্বংস করা হয়েছে। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষণ (এসিএফ) মোঃ শরিফুল ইসলাম বলেন, বন বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত রাখা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।